Myringotomy with Grommet (Ventilation Tube) Insertion

Myringotomy with Grommet (Ventilation Tube) Insertion

What is it?

A myringotomy is a small surgical incision made in the eardrum to remove trapped fluid from the middle ear. A tiny ventilation tube (grommet) is then inserted to allow air to enter the middle ear and prevent fluid from building up again.

When is it needed?

Your ENT specialist may recommend this procedure if you have:

  • Persistent middle ear fluid (Glue Ear/Otitis Media with Effusion)
  • Recurrent ear infections
  • Hearing loss caused by middle ear fluid
  • Delayed speech and language development in children due to hearing impairment
  • Eustachian tube dysfunction
  • Ear pressure problems during flying or diving (selected cases)

How is the procedure performed?

  • Usually performed under general anaesthesia in children and local or general anaesthesia in adults.
  • The procedure takes approximately 15–30 minutes.
  • A small opening is made in the eardrum, the fluid is suctioned out, and the grommet is inserted.

Benefits

  • Improves hearing
  • Reduces recurrent ear infections
  • Restores middle ear ventilation
  • Promotes normal speech and language development in children
  • Relieves ear fullness and pressure

Recovery

  • Most patients go home the same day.
  • Hearing often improves within a few days.
  • Normal activities can usually be resumed within 24 hours.

Are there any risks?

Like any surgical procedure, there are small risks, including:

  • Ear discharge
  • Tube blockage or early extrusion
  • Persistent perforation after the tube comes out (uncommon)
  • Need for repeat grommet insertion
  • Very rarely, scarring of the eardrum

Follow-up

Regular follow-up with your ENT specialist is important to monitor the position of the grommet and ensure proper healing.

মাইরিঙ্গোটমি ও গ্রোমেট (ভেন্টিলেশন টিউব) স্থাপন

এটি কী?

মাইরিঙ্গোটমি হলো কানের পর্দায় একটি ছোট ছিদ্র করে মধ্যকর্ণে জমে থাকা তরল বের করার একটি ছোট অপারেশন। এরপর একটি ছোট গ্রোমেট (Ventilation Tube) বসানো হয়, যা মধ্যকর্ণে বাতাস চলাচল স্বাভাবিক রাখে এবং পুনরায় তরল জমা হওয়া প্রতিরোধ করে।

কখন এই অপারেশন প্রয়োজন?

নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার ENT বিশেষজ্ঞ এই অপারেশনের পরামর্শ দিতে পারেন—

  • দীর্ঘদিন কানে পানি বা আঠালো তরল (Glue Ear) জমে থাকা
  • বারবার কানে সংক্রমণ হওয়া
  • কানে তরল জমার কারণে শ্রবণশক্তি কমে যাওয়া
  • শ্রবণ সমস্যা থেকে শিশুর কথা বলা বা ভাষা শেখায় বিলম্ব
  • ইউস্টেশিয়ান টিউবের সমস্যা
  • বিমান ভ্রমণ বা ডাইভিংয়ের সময় কানে চাপজনিত সমস্যা (নির্বাচিত ক্ষেত্রে)

কীভাবে অপারেশন করা হয়?

  • শিশুদের ক্ষেত্রে সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লোকাল বা জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়।
  • অপারেশন সাধারণত ১৫–৩০ মিনিট সময় লাগে।
  • কানের পর্দায় ছোট একটি ছিদ্র করে তরল বের করা হয় এবং সেখানে একটি ছোট গ্রোমেট বসানো হয়।

উপকারিতা

  • শ্রবণশক্তির উন্নতি
  • বারবার কানের সংক্রমণ কমানো
  • মধ্যকর্ণে বাতাস চলাচল স্বাভাবিক রাখা
  • শিশুদের স্বাভাবিক কথা বলা ও ভাষা বিকাশে সহায়তা
  • কানে ভারী লাগা ও চাপ কমানো

অপারেশনের পর

  • অধিকাংশ রোগী একই দিন বাড়ি যেতে পারেন।
  • কয়েক দিনের মধ্যেই শ্রবণশক্তির উন্নতি অনুভূত হয়।
  • সাধারণত ১–২ দিনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম শুরু করা যায়।

সম্ভাব্য ঝুঁকি

যদিও এটি একটি নিরাপদ অপারেশন, তবুও কিছু বিরল ঝুঁকি থাকতে পারে—

  • কান দিয়ে পানি বা পুঁজ পড়া
  • গ্রোমেট বন্ধ হয়ে যাওয়া
  • গ্রোমেট আগেই বের হয়ে যাওয়া
  • গ্রোমেট পড়ে যাওয়ার পর কানের পর্দায় ছোট ছিদ্র থেকে যাওয়া (খুবই বিরল)
  • ভবিষ্যতে আবার গ্রোমেট লাগানোর প্রয়োজন হতে পারে

ফলো-আপ

অপারেশনের পর নিয়মিত ENT বিশেষজ্ঞের ফলো-আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে গ্রোমেটের অবস্থান ও কানের সুস্থতা পর্যবেক্ষণ করা যায়।


Dr Mohammad Asaduzzaman Rasel
MBBS, FCPS (ENT)
Senior Consultant, Otolaryngology (ENT) & Head-Neck Surgery

Providing comprehensive evaluation and modern surgical management of ear diseases in both children and adults.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *